চাকুরি জাতীয়তরণের দাবীতে মানববন্ধন

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত ও শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ সহ বিভিন্ন দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে তারা।
স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক, এ কে এম মাহবুবুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা রুহুল আমিন মাষ্টার, মঞ্জুরুল হক, আহমদ মিজানুর রহমান, কামাল হোসেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ৫% বৃদ্ধি বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয় করণ করার জোর দাবী জানান, পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
এসময় মানববন্ধনে অংশ নেয় রায়পুর, রামগতি, রামগঞ্জ ও কমলনগর উপজেলার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

 

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...