চীনা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ডিলিট

প্রকাশঃ

Spread the love
মার্কিন টেক জায়ান্ট অ্যাপল চীনা সরকারের আদেশ মানতে চীনে নিজস্ব অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ও থ্রেডস অ্যাপ সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে। এ নিষেধাজ্ঞার কারণ হিসেবে জাতীয় নিরাপত্তায় ঝুঁকির বিষয়টি উল্লেখ করেছে দেশটির সরকার।
জানা যায়, অ্যাপল সম্প্রতি তাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড সাইট অ্যাপ স্টোর থেকে মেটার মালিকানাধীন দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস সরিয়ে নিয়েছে। যদিও শুধু অ্যাপ স্টোর চীনা শাখায় এ পরিবর্তন আনা হয়েছে। অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীরা এখনো এ দুটি অ্যাপ ডাউনলোড করতে পারছেন।
মার্কিন টেক জায়ান্টটি জানিয়েছে, জাতীয় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে চীনা সরকার তাদের এ নির্দেশ দিয়েছে। চীনে হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারসহ অন্যান্য মেটার অ্যাপগুলো কিন্তু এখনো অ্যাপ স্টোরে চালু রয়েছে।
এমনকি ইউটিউব এবং টুইটার (বর্তমানে এক্স) প্ল্যাটফর্মগুলোর মতো অ্যাপগুলো এখনো ডাউনলোড করা যাচ্ছে। ফলে নির্দিষ্টভাবে হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস কিভাবে দেশটির জন্য জাতীয় হুমকিস্বরূপ হয়ে উঠেছে তা আমাদের কাছে পরিষ্কার না।
image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...