ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলার নন্দনপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানের শিক্ষক ইমাম হোসেনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করে জানান, শিক্ষক ইমামের কাছে মাদ্রাসার ছাত্রীরা কৃষি বিষয়ে প্রাইভেট পড়তো। প্রাইভেট শেষে ওই শিক্ষক শিক্ষার্থীদের প্রায় সময় ডেকে একটি কক্ষে নিয়ে একাধিকবার যৌন হয়রানি করেছে। এছাড়া ফ্রি প্রাইভেট পড়ানোর কথা বলেও ছাত্রীদের যৌন হয়রানির চেষ্টা করেছেন তিনি।

যৌন হয়রানির শিকার ভুক্তভোগী ছাত্রীরা মাদ্রাসা সুপারের নিকট দুইবার লিখিত অভিযোগও করেছে। পরে মাদ্রাসা সুপার আতিকুর রহমান অভিযুক্ত শিক্ষক ইমামকে দুই দফায় কারণ দর্শানোর নোটিশ দেন।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয়রা।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আবুল কাশেম  জানান, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময় ছাত্রীদের যৌন হয়রানি করতো বলে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষক, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে শিক্ষক ইমামকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...