জেএসসিতে আধা ঘন্টা আগে পরীক্ষার্থীদের হলে ঢুকতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশঃ

Spread the love

আসন্ন জেএসসি ও জেডিসিতে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে হলে প্রবেশের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সচিবালয়ে মঙ্গলবার (২৪শে অক্টোবর) শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় এ কথা বলেন তিনি।

সভায় জেএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশ্নপত্র পাসের গুজব ছড়ানো রোধ, ফেসবুকে প্রশ্ন সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ সার্বিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রশ্নপত্র মুদ্রণ, বিতরণ, সংরক্ষণ ও পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মোবাইল কোর্ট চালু থাকবে। পরীক্ষায় কোন অনিয়ম বা প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত একটি কন্ট্রোল রুম চালু থাকবে।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, এবার সকল শিক্ষার্থীকে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে পরীক্ষার হলে ঢুকতে হবে। সকল শিক্ষার্থী পরীক্ষার হলে ঢোকার পর প্রশ্নপত্র খোলা হবে। তিনি বলেন, পরীক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক বা কোন ব্যক্তি কোন মোবাইল ফোন সাথে রাখতে পারবেন না। শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রের সচিব যোগাযোগের জন্য একটি সাধারণ ফোন সাথে রাখতে পারবেন।

শিক্ষামন্ত্রী বলেন, এ পরীক্ষায় যাতে কোন অনিয়ম, নকল বা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সকলকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার আরো উন্নত শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এসএম ওয়াহিদুজ্জামান, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানগণ, পুলিশ, র‌্যাব, সিআইডি ও এনএসআই প্রতিনিধি এবং জনপ্রশাশন, স্বরাষ্ট্র, তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন ।

এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ই নভেম্বর শুরু হবে এবং ১৮ই নভেম্বর শেষ হবে।

image_pdfimage_print

সর্বশেষ

নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩০১, নিখোঁজ ৫,৩৩৯

0
নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার নয় দিন পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০১ জনে। একই সময়ে এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার...

গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প

0
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ সপ্তম মাসে গড়ানোর মধ্যে মার্কিন অস্ত্র ও গোলাবারুদের মজুত বিপজ্জনকভাবে কমে যাওয়ার খবর আবারও প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

সোনিয়া গান্ধীর আত্মকথা ছাপা হবে ভারতে

0
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মকথা ভারতে ছাপবে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা হারপার কলিন্স। শুক্রবার এই প্রকাশনা সংস্থা এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। ভারতে তা প্রকাশিত...

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...