টুইটার কেনার কথা ফের জানালেন ইলন মাস্ক

প্রকাশঃ

Spread the love

ফের টুইটার কেনার সিদ্ধান্তে ফিরেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আইনি জটিলতার মধ্যেই টুইটারকে এই বিষয়ে একটি চিঠি লিখেছেন বলে এক রিপোর্টে জানানো হয়েছে। শেয়ার প্রতি ৫৪.২০ মার্কিন ডলার খরচ করবেন মার্কিন ধনকুবের।মঙ্গলবার এই খবর প্রকাশ করছেন ব্লুমবার্গ। দ্বিতীয়বার লেনদেন বন্ধ হওয়ার আগে টুইটার শেয়ারের দাম ১২.৭ শতাংশ বেড়ে ৪৭.৯৩ মার্কিন ডলার ছিল।

চলতি বছর এপ্রিলে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। এর পরে নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছিলেন মাস্ক।  তিনি জানান অনুমানের থেকে টুইটারে বটের সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ার কারণেই এই সিদ্ধান্ত থেকে সরে আসা।

টুইটারে মতে তাদের প্ল্যাটফর্মে বটের সংখ্যা মোট গ্রাহক সংখ্যার ৫ শতাংশের কম। কিন্তু ইলন মাস্ক দাবি করেছিলেন বটের সংখ্যা এর থেকে কয়েক গুণ বেশি।

মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে টুইটার ডিল সম্পূর্ণ করতে আগ্রহী ইলন মাস্ক একটি চিঠি পাঠিয়েছেন। ইতিমধ্যেই আসল দামে এই ডিলে সবুজ সংকেত দিয়েছে সব পক্ষই।

টুইটারের সঙ্গে ইলন মাস্কের বিবাদ ইতিমধ্যেই আদালতে গড়িয়েছে। ইলন মাস্কের যুক্তি এই বটগুলোর সংখ্যা ভুল জানিয়ে আসলে বিজ্ঞাপনদাতাদের ভুল তথ্য উপস্থাপন করেছে।

যদিও আইনি বিশেষজ্ঞরা মনে করেন এই ক্ষেত্রে বিচারপতিকে বোঝানোর জন্য কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ইলন মাস্ককে।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...