ঢাকা-সিলেট ছয় লেন রাস্তার দরপত্র প্রক্রিয়া চলছে: পরিকল্পনামন্ত্রী

প্রকাশঃ

Spread the love

ঢাকা-সিলেট ছয় লেন রাস্তার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক মূলত চার লেন নয়, দুটি সার্ভিস লেনসহ এটি ছয় লেন প্রকল্প। এই প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে।

বৃহস্পতিবার মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা (মানস) সিলেট শাখার উদ্যোগে আলোচনা সভা ও সিলেট কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, উন্নয়ন কাজের মাধ্যমে বিগত ১২ বছরে সারাদেশের আমূল পরিবর্তন সাধিত হয়েছে। সিলেটের উন্নয়ন নিয়ে মন্ত্রী বলেন, বহুল প্রত্যাশিত সিলেট-সুনামগঞ্জ রেল সংযোগ স্থাপন করা হবে। হাওরের মধ্য দিয়ে রেললাইন যাবে। প্রথমে সিলেট থেকে সুনামগঞ্জ ও পরে নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত রেললাইন বাড়ানো হবে।

সিলেট প্রেস ক্লাব মিলনায়তনে মানস কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে এবং কাসমির রেজার পরিচালনায় বক্তব্য দেন সিলেট লিডিং ইউনিভার্সিটির উপাচার্য বনমালী ভৌমিক, বাংলাদেশ বেতার সিলেটের পরিচালক জাহিদ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা কমিটির সভাপতি হেলাল আহমদ, দৈনিক জৈন্তা বার্তার সম্পাদাক ফারুক আহমদ, বিটিভির সিলেট জেলা প্রতনিধি মুক্তাদীর আহমদ মুক্তা, অমিতা বর্ধন, শাহনুর হোসেন প্রমুখ।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...