বানিয়াচংয়ে সাংবাদিক রাজীব নুর’র উপর হামলায় আইন-শৃংখলা কমিটির নিন্দা

প্রকাশঃ

Spread the love

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রাজীব নুর সহ স্থানীয় ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় নিন্দা জানানো হয়েছে।

পাশাপাশি হামলাকারীদের কে আইনি ব্যাবস্থায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এছাড়াও অবৈধ দখলদারদের কবল থেকে বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের পৈতৃক বাড়ি উদ্ধারের দাবি জানানো হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর রামনাথের পৈতৃক বাড়ির তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রাজীব নুর সহ স্থানীয় ৩ সাংবাদিক হামলার শিকার হয়েছিলেন। বাড়িটির অবৈধ দখলদার ওয়াহেদ ও তার ৩ ছেলে ওই হামলা চালিয়েছিলো।
রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বানিয়াচং উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, অধ্যক্ষ স্বপন কুমার দাস, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, ইমাম সমিতির সভাপতি মুফতী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ও আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি কাজল চ্যাটার্জি, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক শিব্বির আহমেদ আরজু, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, শেখ মিজান,ফরিদ আহমদ, হাফেজ শামরুল ইসলাম, এরশাদ আলী, মাসুদ কোরাইশী মক্কী, নাসিরুদ্দিন চৌধুরী,সেলিম উদ্দিন প্রমুখ।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রাজীব নুর সহ স্থানীয় ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনাটি সভার দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় উপস্থিত সকলেই বক্তব্য প্রদানকালে এ ঘটনার তীব্র নিন্দা জানান।
প্রধান অতিথি’র বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান বলেন, রাজীব নুর একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রথিতযশা সাংবাদিক।

সাংবাদিকদের উপর হামলার ঘটনা মেনে নেওয়া যায়না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি সকলকে আইন মেনে চলা ও ধৈর্য্য ধরার জন্য আহবান জানিয়েছেন।

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...