তিনবারের ইউপি সদস্য এসএসসিতে পেলেন জিপিএ- ৫

প্রকাশঃ

Spread the love

তিনবারের জনপ্রতিনিধি ৪৩ বছর বয়সী আব্দুল মোমিন এবার এসএসসি পরীক্ষায় (কারিগরি বোর্ড) অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আব্দুল মোমিন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শুভগাছা ইউনিয়নের ৪ নম্বর ঝুনকাউল ওয়ার্ডের ইউপি সদস্য ও ঝুনকাইল এলাকার শামসুল হকের ছেলে।

আব্দুল মোমিন পার্শ্ববর্তী রায়গঞ্জ উপজেলার জিআর মডেল হাইস্কুল থেকে পরীক্ষায় অংশ নেন। সোমাবার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই তার এই খবরে এলাকাবাসী থেকে শুরু সকলেই অভিনন্দন জানান তাকে।

আব্দুল মোমিন জানান, অনেকেই আমাকে বলত আমি নাকি পড়ালেখা জানি না। এলাকার লোকজনকে সেবা দিতে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তাই আমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। আল্লাহর রহমতে সকলের দোয়ায় আমি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। ইউপি চেয়ারম্যান, সকল মেম্বার ও এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করেছি।

শুভগাচ্ছা ইউনিয়ন পরিষদের আরেক ইউপি সদস্য মোনোয়ার ইসলাম মারসু জানান, তার এই কৃতিত্বে আমরা অনেক খুশি। একজন জনপ্রতিনিধি হয়ে তার এমন কর্ম প্রশংসার যোগ্য।

শুভগাছা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন শেখ জানান, এটি খুবই ভাল একটি খবর। শিক্ষিত ও স্বনির্ভর জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই বয়সে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে এতে আমরা ইউনিয়নবাসী সবাই উচ্ছ্বাসিত।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...