তিন শিশুকে মামলায় জড়িয়ে পরিবারকে হয়রানির অভিযোগ

প্রকাশঃ

Spread the love

নদীতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনায় মানিকগঞ্জ আদালতে মামলা করেন বাবা। এতে শিশুটির তিন বন্ধুকেও আসামি করা হয়েছে। তাদের বয়স যথাক্রমে ১২, ১০ ও ৯ বছর।

এর প্রতিবাদে জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি এলাকার বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। সোমবার তসভি ডাঙ্গা এলাকায় পালিত হয় এ কর্মসূচি।

আসামি করা শিশুদের স্বজন ও এলাকাবাসীর ভাষ্য, ২০ আগস্ট ওই চার শিশু স্থানীয় কালিগঙ্গা নদীর সেতুর নিচে গোসলে যায়। সেখানে দাপাদাপির সময় নিখোঁজ হয় অপূর্ব (১১)। তিন বন্ধু বিষয়টি টের পেয়ে বড়দের ডেকে আনে। তাদের সহায়তায় নৌপুলিশের ডুবুরিদল উদ্ধার অভিযান চালিয়েও সেদিন অপূর্বর খোঁজ পায়নি। এর দু’দিন পর ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরে শিশুটির লাশ ভেসে ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, লাশ শনাক্তের জন্য অপূর্বর স্বজনদের সংবাদ পাঠানো হলেও তারা আসেননি। পরে তিন বন্ধু লাশটি অপূর্বর বলে শনাক্ত করে। ময়নাতদন্তের পর পুলিশ বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে। পরিচয় নিশ্চিত হতে তারা ডিএনএ পরীক্ষার সিদ্ধান্তও নেয়।

এ ঘটনায় মানিকগঞ্জ আদালতে মামলা করেন অপূর্বর বাবা আব্দুল মালেক। তিনি ছেলেকে হত্যা ও গুমের অভিযোগ আনেন। এতে ৯ বছর বয়সী শিশুটিকে পাঁচ নম্বর, ১২ বছর বয়সী শিশুকে ৬ নম্বর ও ১০ বছর বয়সী শিশুটিকে ৭ নম্বর আসামি করা হয়। ওই শিশুরা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় পড়ে। তাদের বাবা-মাকেও আসামি করা হয় এ মামলায়।

সোমবারের বিক্ষোভে স্থানীয় বিশিষ্টজন অভিযোগ করেন, স্থানীয় এক প্রভাবশালীর ইশারায় মৃত শিশুটির বাবা মিথ্যা মামলা করেছেন। এর মাধ্যমে তিন শিশুর পরিবারকে হয়রানি করা হচ্ছে। সেখানে বক্তব্য দেন তিল্লী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মুরছালিন বাবুসহ অন্যরা।

বক্তব্য জানতে মামলার বাদী আব্দুল মালেকের মোবাইল ফোন নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। তাঁকে বাড়িতেও পাওয়া যায়নি। স্বজনরাও কোনো বক্তব্য দিতে চাননি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, শিশু নিখোঁজের বিষয়ে থানায় কোনো মামলা হয়নি। আদালতে মামলা হয়েছে বলে শুনেছেন। তবে গতকাল পর্যন্ত আদালত থেকে এ বিষয়ে কোনো কাগজপত্র থানায় আসেনি।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...