ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা ঘরে তুলেছে রংপুর রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে ক্রিস গেইলের ১৪৬ রানের টর্নেডো ইনিংসের ওপর ভর করে ২০৬ রান করে ঢাকা। জবাব দিতে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় বিপিএলের চতুর্থ আসরের চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার দুপুরে টস হেরে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স। শুরুটা অবশ্য ভালো হয়নি রংপুরের। দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই গত ম্যাচের সেঞ্চুরিয়ান জনসন চার্লসকে ফিরিয়ে দেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। যদিও এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রংপুরের। ব্র্যান্ডন ম্যাককালামকে নিয়ে পুরো ২০ ওভার খেলেন গেইল। একই সঙ্গে চলে চার ও ছক্কার ফুলঝুড়ি। ৩৩ বলে অর্ধশতকের পর ৫৭ বলে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৬৯ বলে ১৮ ছক্কা এবং ৫ চারে ১৪৬ রানে অপরাজিত থাকেন গেইল।
অপরপ্রান্তে গেইলের মতো বিধ্বংসী না হলেও ৪৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন সাবেক কিউই অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। ঢাকার বোলারদের মধ্যে উইকেট না পেলেও সফল বোলার সুনীল নারাইন। মাঠে গেইল ঝড়ের পরও নিজের ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান।
২০৭ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান ঢাকার ওপেনার মেহেদি মারুফ। স্কোরবোর্ডে এক রান যোগ হতেই নেই ইংলিশ ব্যাটসম্যান লিয়াম ডেনলি। এভাবে ধারাবাহিক বিরতিতে উইকেট হারানো ঢাকা ২০ ওভারে ১৪৯ রানে থামে। ঢাকার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন জহুরুল ইসলাম। ৩৮ বলে ২ ছক্ক ও ৪ চারে এই রান করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এছাড়া সাকিব ২৬, এভিন লুইস ১৫ ও সুনীল নারাইন ১৪ রান করেন।
রংপুরের হয়ে সোহাগ গাজী, নাজমুল হাসান ও ইসুদু উদানা প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করেন। এছাড়া মাশরাফি, রুবেল ও বোপরা একটি করে উইকেট নেন।
দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন রংপুর
প্রকাশঃ
সর্বশেষ
২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...
আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...
দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...
কানাডায় স্কুলে গুলি, নিহত ১০
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...
শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
অর্থনীতি
আন্তর্জাতিক
খেলা
চট্টগ্রাম প্রতিদিন
বাংলানিউজ স্পেশাল
সারাদেশ
তথ্যপ্রযুক্তি
ফিচার
বিনোদন
রাশিফল
শিল্প-সাহিত্য
লাইফস্টাইল
ইসলাম
মুক্তমত
প্রবাসে বাংলাদেশ
আইন ও...








