নতুন তিনটি মডেলের ল্যাপটপ আনল নকিয়া

প্রকাশঃ

Spread the love

নতুন তিনটি মডেলের ল্যাপটপ আনল নকিয়া। এগুলো হলো-নকিয়া পিওরবুক ফোল্ড, পিওরবুক লাইট এবং পিওরবুক প্রো। জার্মানির বার্লিনে আয়োজিত আইএফএ ২০২২ ইভেন্টে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স নির্মাতারা তাদের একাধিক নতুন ডিভাইসের ওপর থেকে পর্দা সরিয়েছে। এক্ষেত্রে পিছিয়ে নেই ফিনল্যান্ডের নকিয়া। নকিয়া ল্যাপটপ ব্র্যান্ডের মালিকানাধীন প্রতিষ্ঠান অফ গ্লোবাল পিওরবুক সিরিজের নতুন ল্যাপটপ উন্মোচন করেছে।

নকিয়ার নতুন ল্যাপটপের মধ্যে ১৪ ইঞ্চির ডিসপ্লে যুক্ত ‘ফোল্ড’ এবং ‘লাইট’ মডেল দুটি ইনটেল পেন্টিয়াম সিলভার এন৬০০০ প্রসেসর দ্বারা চালিত। তবে বড় ১৫.৬ ইঞ্চির ‘প্রো’ মডেলে ব্যবহার করা হয়েছে ইনটেল কোর আই থ্রি ১২২০পি প্রসেসরটি। ইভেন্টে এই নয়া ল্যাপটপগুলোর দামের বিবরণ প্রকাশ করেনি সংস্থা।

যদিও, এর প্রায় সকল স্পেসিফিকেশনই প্রকাশ করা হয়েছে। নকিয়া পিওরবুক ফোল্ড এবং পিওরবুক লাইট-এ ১৪ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, তবে পিওরবুক প্রো এসেছে ১৫.৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে। তিনটি ল্যাপটপই ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৯২০× ১,০৮০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ২৫০ নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে।

এছাড়া, পিওরবুক ফোল্ডে একটি টাচ ডিসপ্লেও রয়েছে। ফোল্ড এবং লাইট মডেলগুলো ইন্টেল পেন্টিয়াম সিলভার এন৬০০০ প্রসেসর দ্বারা চালিত হয়, যেখানে প্রো মডেলে রয়েছে উচ্চতর ইন্টেল কোর আই৩ ১২২০পি চিপ।  এন্ট্রি লেভেলের চিপসেটটি ইন্টেল কোর আই৩-এর চেয়ে আরও সাশ্রয়ী মূল্যের হবে। এই মডেলগুলোতে ৮ জিবি র‍্যাম পাওয়া যাবে। মেমোরির ক্ষেত্রে, ফোল্ড এবং লাইট মডেলে ১২৮ জিবি এসএসডি স্টোরেজ, আর পিওরবুক প্রো-এ ৫১২ জিবি এসএসডি স্টোরেজ মিলবে।

অপটিক্সের জন্য, নকিয়া পিওরবুক প্রোতে একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং অ্যালুমিনিয়াম টপ ফ্রেম রয়েছে। আর ছোট মডেলগুলো একটি ১ মেগাপিক্সেলের ক্যামেরা এবং প্লাস্টিকের ফ্রেমের সঙ্গে এসেছে।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...