নরসিংদীতে কলাবাগান থেকে অজ্ঞাত দুই জনের মরদেহ উদ্ধার

প্রকাশঃ

Spread the love

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে কলাবাগানের ভেতর থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলাবাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ফিঙ্গার নেওয়ার পর নিহতদের পরিচয় সনাক্ত করা যেতে পারে বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ জানায়, রায়পুরা উপজেলার আাদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের একটি কলাবাগানে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশে এসে তাদের মরদেহ উদ্ধার করে।

হত্যার পর নিহতদের মুখ থেঁতলে দেওয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে একটি মরদেহের গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। একটি মরদেহের পড়নে লুঙ্গি ও বেগুনি রঙের শার্ট, অপরটিতে হাল্কা ছোট চেকের সাদা শার্ট পড়নে কোন কাপড় ছিলনা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাদের হত্যার পর খুনিরা নির্জন স্থানে মরদেহ ফেলে রেখে চলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতদের পরিচয় সনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছে পুলিশ।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...