নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র নিহত

প্রকাশঃ

Spread the love

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বায়েজীদ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের নিহতের ঘটনা ঘটেছে । শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার চৈতন্য দেবালটেক গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

বায়োজীদ দেবালটেক গ্রামের শাজাহান খানের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

মৃতের বোন জামাই জাহাঙ্গীর জানায়, সন্ধ্যায় বাড়ির পাশের একটি মুরগির ফার্মে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বায়েজীদ। পরে আশেপাশের লোকজন তাকে দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়।

খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বলেন, বায়েজীদকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বিদুৎস্পৃষ্টের কারণেই তার মৃত্যু হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, এ ব্যাপারে এখনো কোনো খবর পাইনি। খোঁজ নিচ্ছি।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...