নরসিংদীর পলাশে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

প্রকাশঃ

Spread the love

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

” ডিগনিটি,ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল” বা মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার সবার জন্য। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নরসিংদীর পলাশে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকালে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মানবাধিকার কমিশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীটি পলাশ উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পলাশ বাসস্ট্যান্ডে মানববন্ধন ও আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন পলাশ উপজেলার সভাপতি ও পজেটিভ বাংলা টিভির সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি আব্দুস সালাম,শাহ বোরহান মেহেদী, মোঃ শাহীন ভূইয়া, মঞ্জুর হোসেন খান, মোঃ মোবারক হোসেন, মিনার খান,জাহিদুল হোসেন মনির,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...