ফরিদপুরের মধুখালীতে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

প্রকাশঃ

Spread the love

ফরিদপুর জেলা প্রতিনিধি –

ফরিদপুরের মধুখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় মানবেন্দ্র কুমার সাহা (৪৩) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) ভোরে উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মনোজ কুমার সাহার ছেলে।
প্রতিবেশী মিঠুন কুমার সাহা বলেন, তিনি আর্জেন্টিনার পাগলা ভক্ত ছিলেন। প্রিয় দল আর্জেন্টিনার দেওয়া দুইটি গোল শোধ হওয়ার পরে তিনি প্রচণ্ড টেনশনে অসুস্থ হয়ে পড়েন। পরে মারা যান।

গাজনা পূর্ণ চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক জাগো নিউজকে বলেন, ৯ ডিসেম্বর দিনগত রাত ১টায় অন্যদের মতো মানবেন্দ্র সাহা গাজনা বাজারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিল। আর্জেন্টিনার খেলার একেবারে শেষ মুহূর্তে নেদারল্যান্ডের দেওয়া গোলে খেলা ২-২ গোলে সমতা হয়। এই সমতা মেনে নিতে পারেনি মানবেন্দ্র কুমার সাহা। টাইবেকারের শুরুর আগেই প্রচণ্ড টেনশনে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বাড়িতে চলে যায়। এরপরই তার হার্ট অ্যাটাক হয়। কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। বিদ্যালয়ের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
গাজনা ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বলেন, মানবেন্দ্র একজন আর্জেন্টিনার কঠোর সমর্থক ছিলেন। রাতে গাজনা বাজারে অন্য দর্শকদের সঙ্গে খেলা দেখছিলেন। টাইবেকারের শুরুতেই তিনি প্রচণ্ড টেনশনে অসুস্থ হয়ে পড়েন। খেলা শেষ না করেই তিনি বাড়ি চলে যান এবং বাড়িতে গিয়ে তিনি হার্ট অ্যাটাকে মারা যান।

এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কবির হোসেন বলেন, ভোরের দিকে একজন রোগীকে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...