নির্বাচনে পরাজিত হয়ে বিদ্যালয়ে তালা, ভাংচুর

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে পরিচালনা কমিটির নির্বাচনে পরাজিত হয়ে বিদ্যালয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছেন এক প্রার্থী।

সোমবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলার পরশগঞ্জ মনছুর আলম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শ্রেণিকক্ষে প্রবেশ করতে না পারায় ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রধান শিক্ষক মাইন উদ্দিন অভিযোগ করেন, গত শনিবার (৪ নভেম্বর) বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৮ জনের মধ্যে ৪ জন বিজয়ী এবং ৪ পরাজিত হন। এদের মধ্যে ৭ নম্বর ব্যালটের প্রার্থী সাহাব উদ্দিন পরাজিত হওয়ায় সোমবার সকালে বিদ্যালয়ে ভাংচুর করে তালা ঝুলিয়ে দেন।

কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, বিদ্যালয়ে ভাঙচুর ও তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাটি দুঃখজনক। এর তদন্তের জন্য ৫ সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধান শিক্ষককে থানায় সাধারণ ডায়েরি করার জন্য বলা হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...