নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে নতুন আইফোনে

প্রকাশঃ

Spread the love

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে এলো আইফোন ১৪। বুধবার অ্যাপল তাদের সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে আইফোন ১৪ সিরিজের চারটি ফোন উন্মুক্ত করে। এগুলো হলো-আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফো ১৪ প্রো ম্যাক্স। এসব ফোনে রয়েছে দুর্দান্ত ফিচার্স ও স্পেসিফিকেশন।

নতুন আইফোনগুলোর অন্যতম বিশেষত্ব হচ্ছে এর স্যাটেলাইট কানেক্টিভিটি। নেওয়ার্ক না থাকলেও নতুন আইফোন দিয়ে কল করা যাবে। 

নতুন চারটি আইফোনেই থাকছে স্যাটেলাইট কানেক্টিভিটি। বিপদের সময় ফোনে নেটওয়ার্ক না থাকলে কৃত্রিম উপগ্রহের সঙ্গে সংযুক্ত হয়ে আপৎকালীন মেসেজ পাঠাতে পারবে ফোনগুলো।

এছাড়াও কোন কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে তা নিজে থেকেই বুঝে নিয়ে প্রয়োজনীয় মেসেজ নিজে থেকেই পাঠাতে পারবে আইফোন ১৪ সিরিজের ৪টি ফোন। এই ফোনগুলোতে রয়েছে আরও অনেক দুর্দান্ত ফিচার। আইফোন ১৪ সিরিজের ফোনে থাকছে স্যাটেলাইট বা উপগ্রহের মাধ্যমে কল, বার্তা ও ছবি আদান-প্রদানের সুবিধা।

সরাসরি কৃত্রিম উপগ্রহে কানেক্ট করবে আইফোন ১৪। টেক্সট-ছবি পাঠিয়ে ভয়েস কলও করা যাবে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। যেখানে কোন কোম্পানির ফোনের নেটওয়ার্ক নেই, সেখানেও চালানো যাবে নতুন আইফোন।

নতুন আইফোনে প্রাথমিক ভাবে স্যাটেলাইট পরিষেবাটি কেবল মাত্র টেক্সট করার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে। পরবর্তীতে ছবি এবং ভয়েস কলিংয়ের সাপোর্টও মিলবে।


আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস মডেলে ডিসপ্লের উপরে আগের মতো নচ ব্যবহার হলেও আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে ডিসপ্লের ওপরে পিল কাট-আউট দেখা গিয়েছে। আইফোন ১৪ মডেলে রয়েছে ৬.১ ওলিড ডিসপ্লে। অন্যদিকে আইফোন ১৪ প্লাসে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে অ্যাপল।

এই দুইটি ফোনের ওলিড ডিসপ্লেতে থাকছে সর্বোচ্চ ১২০০ নিটস ব্রাইটনেস। ফোনের ভেতরে থাকছে এ১৫ বায়োনিক চিপ।  অ্যাপলের দাবি আগের থেকে নতুন আইফোনে ভালো ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।

এই দুইটি ফোনেই ডুয়াল ক্যামেরা সিস্টেম দেখা যাবে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ১২ মেগাপিক্সেলের সেন্সর শিফট ওআইএস। সেলফি তোলার জন্যে থাকছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন থেকে বাদ যাচ্ছে সিম ট্রে। বদলে ই-সিমের মাধ্যমে সেলুলার নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হবে এই ফোন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...