নোয়াখালীতে ওএমএসের চালসহ আটক ১

প্রকাশঃ

Spread the love

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড দত্তেরহাট বাজারের হাকিম ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়ে সরকারি ওএমএসের ২৯ বস্তা চাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় সরকারি চাল নিজের দোকানে সংরক্ষণ রেখে বিক্রির অপরাধে ওই দোকানের মালিক আবদুল হাকিমকে (৪৭) আটক করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে দত্তেরহাট বাজারে এ অভিযান চালানো হয়।

আটক আবদুল হাকিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড গোপাই এলাকার দাইয়া মিয়ার বাড়ির আবদুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, দত্তেরহাট বাজারের হাকিম ডিপার্টমেন্টাল স্টোরে সরকারি বরাদ্দ করা ওএমএসের চাল মজুদ করে ওই দোকানের মালিক আবদুল হাকিম বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার দোকানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ওই দোকানে গিয়ে ১৬টি বস্তা ও বস্তা পরিবর্তন করা সরকারি চালের আরও ১৩টি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো থেকে ১ হাজার ১৩০ কেজি সরকারি চাল জব্দ করে দোকানের মালিক আবদুল হাকিমকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, সরকারি চাল জব্দের ঘটনায় ব্যবসায়ী আবদুল হাকিমের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। বুধবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

0
প্রায় ১৭ দিন ও ৭২ ম্যাচের শ্বাসরুদ্ধকর সব লড়াইয়ের পর শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। ৪৮ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ...

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

0
বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস...

কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান

0
নগরীর যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে বসা হকারদের...

ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

0
বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ম্যাচটি খেলার অপেক্ষায় রয়েছে কেপ ভার্দে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ বত্রিশের (রাউন্ড অব থার্টি টু) এই ঐতিহাসিক লড়াইয়ের...

জাপানের বিপক্ষে ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই

0
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাতের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। শেষ ৩২-এর এই ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। জয়...