নোয়াখালীতে বসতঘরে হামলা, চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ

Spread the love

বদিউজ্জামান তুহিন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে বসতঘরে হামলা ভাংচুর-লুটের অভিযোগে চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে, জেলার বেগমগঞ্জ উপজেলার ১৫ নং শরীফপুর ইউপির সোনাপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের আবদুল গোফরান চৌধুরীর বাড়িতে। আদালত সূত্র ও এলাকাবাসী জানায়, স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে কাইয়ুম, রাব্বি, বাবুল চৌকিদার, মোঃ বাবুল, ইকবাল, আনোয়ার, রহমত, জাহের ও খোকনসহ অজ্ঞাতনামাসহ ৭/৮ জন অচেনা সন্ত্রসী মার-মার ডাক দিয়ে ভিকটিম আবদুল আজিজের বাড়িতে বর্গীর হামলা চালায়।

এ সময়তাদের শ্বেত সন্ত্রাসে আলমারিতে থাকা নগদ ১ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পরিবারের ওপর হামলা চালায়। এ ঘটনায় আবদুল আজিজ সুমন (২৭) শিল্পী বেগম (৩২) জোবাইদা (৩৫) মোঃ বাবুল (৪৮) আবুল কালাম (৪২) মোঃ বাদশা সহ কয়েকজন আহত হয়। এদেরকে এলাকাবাসী উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত আব্দুল আজিজ গণমাধ্যমকে জানায়, বিগত ইউপি নির্বাচনে নৌকার পক্ষে ভোট না করায় বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান নোমান সিদ্দিকী ও তার সাঙ্গপাঙ্গরা বসতবাড়ির ঘর ও বিভিন্ন প্রজাতির ৩৫টি বড় গাছ কেটে নিয়ে যায়।

এ ব্যাপারে ভিকটিম আবদুল আজিজ সুমন (২৭) বেগমগঞ্জ মডেল থানায় মামলা করতে গেলে মামলা না নেয়ায় আদালতে চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালতে মামলা করেন। বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত পল্লী নিউজকে বলেন সরকারের আশ্রয়ন প্রকল্পের জন্য ১ একর ৩২ শতাংশ জমি নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত অভিযোগের ব্যাপারে তিনি বলেন চেয়ারম্যানকে খাস সম্পত্তি উদ্ধারে মৌখিক ভাবে নির্দেশনা দেয়া হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...