প্রকাশ পেল ‘হানড্রেড পোয়েটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’

প্রকাশঃ

Spread the love

‘হানড্রেড পোয়েটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ১০০ কবির কবিতা সংবলিত এই সংকলনের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

কবি সাকিরা পারভীন সুমার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, কবি ও অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদ, কবি কামাল চৌধুরী, কবি ও অধ্যাপক শামীম রেজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গ্রন্থী’ সম্পাদক কবি শামীম শাহান। শামীম শাহানের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি শাহেদ কায়েস।

সংকলনটি সম্পাদনা করেছেন ‘গ্রন্থী’ সম্পাদক কবি শামীম শাহান। শামীম শাহান তার বক্তব্যে বলেন, এটি শুধু একটি কবিতা সংকলন নয়, বরং বিশ্বের নানা দেশের ১০০ কবির ভালোবাসার বন্ধন।

তিনি জানান, দীর্ঘদিনের পরিকল্পনা আর বিভিন্ন ভাষার অসংখ্য কবির সঙ্গে অনলাইন আড্ডার পর ১০০ কবির কবিতা নিয়ে এই সংকলন প্রকাশ করা হচ্ছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য কবি, লেখক ও কথাসাহিত্যিক। কবি ফরিদ কবির, কথাসাহিত্যিক জাকির তালুকদার, কবি ও সম্পাদক জুয়েল মাজহার, কবি আসাদ মান্নান, কবি মোহাম্মদ সাদিক, আলোকচিত্রী নাসির আলী মামুন, কবি কুমার চক্রবর্তী, কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা, কথাসাহিত্যিক রাজীব নূর, কবি মুজিব মেহেদী, কবি জাফর আহমদ রাশেদ, কবি আয়েশা ঝর্না, কবি মনিকা চক্রবর্তী, কবি জুনান নাশিদ, কবি আমির খসরু স্বপন, কবি সুমন ফারুক, কবি মনিরুজ্জামান মিন্টু, কবি আলতাফ শাহনেওয়াজ, লোকসংস্কৃতি বিশেষজ্ঞ ও লেখক সুমনকুমার দাশসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কবি বিভাস রায় চৌধুরী, কবি গৌতম গুহরায়, কবি নিখিলেশ রায়, কবি বনানী চক্রবর্তী, কবি শামীম আহমেদ প্রমুখ। সংকলনের মোড়ক উন্মোচন শেষে অতিথিরা তাদের বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত বছরের ২৭ জুন ব্রিটেনের দক্ষিণ এশীয় সাহিত্য, দর্শন এবং সমাজতত্ত্বের ছোটকাগজ গ্রন্থীর ফেসবুক লাইভ সিরিজ ‘হানড্রেড পোয়েটস্ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’ শীর্ষক আয়োজন শুরু হয়। কুড়ি পর্বের এই সিরিজে সারা বিশ্বের ২৫টিরও বেশি দেশের খ্যাতনামা কবিরা অংশ নেন।

image_pdfimage_print

সর্বশেষ

২০ ওভারের ক্রিকেটে সবার আগে ৭০০ উইকেটের চূড়ায় রশিদ

0
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০ উইকেটের অবিশ্বাস্য এক উচ্চতায় পৌঁছালেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের...

আমিরাতকে হারিয়ে সুপার এইটের লড়াইয়ে টিকে রইল আফগানিস্তান

0
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে যাওয়ার...

দলে যোগ দিতে ঢাকায় সুইডেনের আনিকা

0
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।...

কানাডায় স্কুলে গুলি, নিহত ১০

0
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা...

শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

0
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক খেলা চট্টগ্রাম প্রতিদিন বাংলানিউজ স্পেশাল সারাদেশ তথ্যপ্রযুক্তি ফিচার বিনোদন রাশিফল শিল্প-সাহিত্য লাইফস্টাইল ইসলাম মুক্তমত প্রবাসে বাংলাদেশ আইন ও...