প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

প্রকাশঃ

Spread the love

 লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের দায়ে জাহাঙ্গীর হোসেন (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ প্রদান করা হয়। বুধবার (০৮ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জেলা ও দায়ারা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় দেন। লক্ষ্মীপুর জেলা জজ আদালতের পিপি জসিম উদ্দিন মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন। সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর রায়পুর উপজেলা দক্ষিণ কেরোয়া গ্রামের সধু মিয়ার ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ নভেম্বর রায়পুরের কেরোয়া গ্রামের প্রতিবেশী বাক-প্রতিবন্ধি কিশোরীকে জোরপূর্বক জাহাঙ্গীর বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে না বলার জন্য তাকে ৭শ’ টাকাও দেয়া হয়। প্রতিবেশী হিসেবে তাদের মধ্যে চাচা-ভাতিজী সম্পর্ক ছিল। পরে ঘটনাটি জানাজানি হলে কিশোরীর মা বাদি হয়ে ২৩ নভেম্বর জাহাঙ্গীরকে আসামি করে রায়পুর থানায় ধর্ষণ মামলা করেন। ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি পুলিশ ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্যপ্রমানের ভিত্তিতে দোষী প্রমাণ হওয়ায় আদালত জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদন্ড রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামী পক্ষের আইনজীবি জাকির হোসেন জাকির বলেন, আসামি ন্যায় বিচার পাননি। রায়টি সন্তোষজনক নয়। এ রায়ের বিপক্ষে আমরা উচ্চ আদালতে আপিল করব। আশা করি উচ্চ আদালতে আসামি খালাস পাবে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...