প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

প্রকাশঃ

Spread the love

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন।

নেতানিয়াহু বলেছেন, তাদের মধ্যে ‘বিশ্বাসের সংকট’ দেখা দিয়েছিলো।

খবর বিবিসি

 

পররাষ্ট্রমন্ত্রী কাটজকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের কথা জানিয়ে নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, গ্যালান্টের উপর তার আস্থা সাম্প্রতিক সময়ে ‘ক্ষয়’ হয়েছে।

বরখাস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে গ্যালান্ট লিখেছেন, ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা আমার জীবনের লক্ষ্য ছিল এবং থাকবে।

নেতানিয়াহু এবং গ্যালান্টের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছিল। গত বছর ধরে ইসরায়েলের যুদ্ধ কৌশল নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের খবর পাওয়া যায়।

গ্যালান্ট গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে হামাসের সঙ্গে একটি জিম্মি মুক্তির চুক্তিকে অগ্রাধিকার দিতে চেয়েছিলেন,
যা নেতানিয়াহু  প্রত্যাখ্যান করেন। তাছাড়া গ্যালান্ট ইসরায়েলের আল্ট্রা অথ্রোডক্স নাগরিকদের সেনাবাহিনীতে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনায়ও অসন্তুষ্ট ছিলেন।

গ্যালান্টকে বরখাস্ত করাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তেল আবিবের রাস্তায় বিক্ষোভ শুরু হয়েছে এবং নেতানিয়াহু রাজনৈতিক বিরোধীরা জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর বিক্ষোভের ডাক দিয়েছেন।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...