প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান বিচারপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রকাশঃ

Spread the love

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শনিবার সকাল ১০টার দিকে প্রধান বিচারপতি গণভবনে যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, বিচারপতিগণ ও সশস্ত্রবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, দলীয় নেতা-কর্মী, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকসহ গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসানের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় সাকিবকে নিজ হাতে খাইয়ে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও শেখ হাসিনার বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ফারুক খান ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...