প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ

প্রকাশঃ

Spread the love

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, প্রধান বিচারপতির পদ থেকে সুরেন্দ্র কুমার সিনহা’র পতদ্যাগ পত্র আমরা গ্রহণ করেছি।

অস্ট্রেলিয়া থেকে কানাডা যাওয়ার পথে শুক্রবার (১০ নভেম্বর) সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন সুরেন্দ্র কুমার সিনহা।

বিষয়টি নিয়ে নানামুখী জল্পনা তৈরি হয়। আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সিঙ্গাপুরে যাত্রাবিরতিকালে শুক্রবার হাইকমিশনে পদত্যাগপত্র পৌছে দেন সুরেন্দ্র কুমার সিনহা। তবে পদত্যাগ পত্রে তিনি কি লিখেছেন তা জানা যায়নি।

শনিবার দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন পদত্যাগপত্র বঙ্গভবনে পৌছেছে বলে নিশ্চিত করেন।

কার্যত ছুটি নিয়ে বিদেশ সফরে থাকা সুরেন্দ্র কুমার সিনহা তার ছুটির শেষ দিনই পদত্যাগ পত্র জমা দিলেন। ১০ নভেম্বরই তার ছুটি শেষ হয়।

গত ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান বিচারপতি। সেখানে তিনি বড় মেয়ে সূচনা সিনহার বাসায় ওঠেন। অস্ট্রেলিয়া থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান গত সোমবার। সেখান থেকে তিনি কানাডায় তার ছোট মেয়ে আশা সিনহা’র কাছে যাবেন।

এর আগে গত ২ অক্টোবর এক মাস ছুটির কথা জানিয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠান প্রধান বিচারপতি। ওই ছুটির মেয়াদ ছিল ১ নভেম্বর পর্যন্ত। পরে তিনি ১০ নভেম্বর পর্যন্ত ছুটিতে থাকার ইচ্ছা পোষণ করে আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।

এর ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর প্রজ্ঞাপনও জারি করে আইন মন্ত্রণালয়। আসছে ফেব্রুয়ারিতে প্রধান বিচারপতির পদ থেকে সুরেন্দ্র কুমার সিনহার অবসরে যাওয়ার কথা ছিলো।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...