ফরিদপুরে ডোবা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশঃ

Spread the love

ফরিদপুর জেলা প্রতিনিধি –
ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের পাশে একটি ডোবা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ১২ টার দিক তার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। জানা যায়, গত দুইদিন আগে তিনি তার বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত ব্যক্তির নাম ফজর খান। তার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ছোলনা এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে স্থানীয়রা পুকুরে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে বেলা ১২ টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগে বিষয়টি স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় ছবি দিলে মৃতের আত্মীয়রা ঘটনাস্থলে আসে এবং লাশ চিহ্নিত করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ফরিদপুরে পাঠিয়েছি। পরবর্তী আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...