বাংলাদেশ সব বিনিয়োগের নিরাপত্তা দিচ্ছে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশঃ

Spread the love

বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান উল্লে করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার বিনিয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য খুবই আকর্ষনীয়। বাংলাদেশ সব বিনিয়োগের নিরাপত্তা দিচ্ছে। যে কোনো দেশ বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবে।

আজ বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এশিয়ান ট্রেড প্রমোশন ফোরামের (এটিপিএফ) দু’দিনব্যাপী ৩৫তম সিইও সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রায় ৪ বিলিয়ন মানুষের বাস। এটিপিএফ- এর মাধ্যমে পারস্পরিক তথ্য বিনিময়, যৌথভাবে প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন করা হলে সবাই উপকৃত হবে। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এ ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ দ্রুত এগিয়েং যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। বেশ কয়েকটির কাজ এখন শেষ পর্যায়ে। এখানে বিভিন্ন দেশের বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশে পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে। বাংলাদেশ প্রায় ১৭ কোটি মানুষের একটি বড় বাজার। পাশাপাশি ভারত ও চীন বিশাল বাজার। কম খরচে বাংলাদেশে পণ্য উৎপাদন করে রফতানি করার সুযোগ রয়েছে।

টিপু মুনশি বলেন, বিগত প্রায় আড়াই বছর কোভিড-১৯ এর কারণে বিশ্বমন্দা অর্থনীতির মাঝেও বাংলাদেশের অর্থনীতি সচল ছিল। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বিশ্বব্যাপী বিরুপ প্রভাব পরেছে, বাংলাদেশ এর বাইরে নয়।

তারপরও বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশের জিডিপি প্রবৃদ্ধি ছয় শতাংশের উপরে, মানুষের মাথাপিছু আয় বাড়ছে, সব অর্থনীতির সূচক ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে। দেশের বর্তমান ব্যবসা বান্ধব সরকার বাণিজ্য, উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...