বাল্যবিবাহের জন্য জনপ্রতিনিধিদের পদচ্যুতি কেন নয়

প্রকাশঃ

Spread the love

ঢাকা:

প্রতিটি বাল্যবিবাহের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের (ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার এবং সিটি করপোরেশন ও পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর) কেন পদচ্যুত করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৩০ অক্টোবর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একটি জাতীয় দৈনিকে শনিবার (২৮ অক্টোবর) প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদ দৃষ্টিগোচর হলে স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে রুলটি জারি করা হয়।

রুলে প্রতিটি বাল্যবিবাহের জন্য ওই জনপ্রতিনিধিরা কেন দায়ী হবেন না এবং জনপ্রতিনিধি হিসেবে স্ব স্ব এলাকার প্রতিটি বাল্যবিবাহের জন্য তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ তথা পদচ্যুত করা হবে না- তার জবাব দিতে বলা হয়েছে বিবাদীদেরকে।

জনপ্রশাসন সচিব, স্থানীয় সরকার সচিব, আইন সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব এবং সমাজকল্যাণ সচিবকে এ রুলের বিবাদী করা হয়েছে। জনপ্রশাসন সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক সচিবকে এ আদেশ সকল জেলার জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে (ইউএনও) জানিয়ে দিতে বলেছেন হাইকোর্ট।

এ বিষয়ে পরবর্তী শুনানির দিন আগামী ০৩ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

‘২৪ ঘণ্টায় আট বাল্যবিবাহ বন্ধ’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, ‘২৬ অক্টোবর বিকেল থেকে ২৭ অক্টোবর বিকেল পর্যন্ত নাটোর, কুষ্টিয়া, বরিশাল ও ঢাকার সাভারে আট কিশোরী বাল্যবিয়ে থেকে রেহাই পায় স্থানীয় প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের তৎপরতায়’।

‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট জানিয়েছে, ২০১৪ সালে বাল্যবিয়ে প্রতিরোধের ঘটনা ছিল ১৩ হাজার ৩৩৪টি। পরের বছর ১৫ হাজার ৭৭৫টি বাল্যবিয়ে ঠেকানো গেলেও ২০১৬ সালে তা ৬ হাজার ৩৮৯টিতে নেমে আসে’।

‘ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি। ১৮ বছর বয়স হওয়া আগেই বাংলাদেশের ৬৬ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়’।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...