বিপিটএলের ফাইনালে ঢাকাকে ২০০ রানের লক্ষ্য দিল কুমিল্লা

প্রকাশঃ

Spread the love

ড্যাসিং ওপেনার তামিম ইকবালের ঝড়ো সেঞ্চুরিতে বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ২০০ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার সন্ধ্যা ৭টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯৯ রান সংগ্রহ করে কুমিল্লা।

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ৬১ বলে ১৪১ রানে অপরাজিত থাকেন।
ইনিংসের শুরুতেই ইনফর্ম ব্যাটসম্যান এভিন লুইসকে (৬) হারিয়ে চাপে পড়ে কুমিল্লা। পরে এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে প্রথমে সাবধানী ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এগিয়ে নেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। এরপর চাপ কাটিয়ে ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি।

এর আগে, শুক্রবার সন্ধ্যা ৭টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়ায় বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল। এতে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে প্রতিপক্ষ কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই এভিন লুইসকে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাকে এলবিডব্লিওয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান টাইগার গতি তারকা রুবেল হোসেন।

ওপেনিংয়ে নেমে আউট হওয়ার আগে ৭ বলে ১ বাউন্ডারিতে ৬ রান করেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান এভিন লুইস। বিজয় আউট হন ২৪ রানে। এছাড়া শামসুর রহমান ০ রানেই রান আউটে কাটা পড়েন।

image_pdfimage_print

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

0
উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...

ইরান-মার্কিন চুক্তির খসড়ায় তেল নিষেধাজ্ঞা, পারমাণবিক বিষয়সহ আরও যা আছে

0
ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় তেহরানের পারমাণবিক কার্যক্রম থেকে শুরু করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা...

জিসান ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

কুয়েতে ২ হাজারের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল

0
কুয়েত সরকার আরও ২ হাজার ১৯৩ জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিলের আদেশ প্রকাশ করেছে। সরকারি গেজেট কুয়েত আল-ইয়াওম-এ প্রকাশিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান: রিপোর্ট

0
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর...