বোয়ালমারীতে ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশঃ

Spread the love

ফরিদপুর  প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নজর আলী বিশ্বাস (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

নিহত নজর আলী বোয়ালমারীর সদর ইউনিয়নের রামনগর গ্রামের রহমান বিশ্বাসের ছেলে।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের সহস্রাইল-কালীনগর সড়কের তেঁতুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যান-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নজর আলী নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হন কমপক্ষে ছয়জন। প্রাথমিকভাবে আহত সবার পরিচয় জানা যায়নি।
তবে আহতদের মধ্যে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন লিয়ন শেখ (২৪) ও তরিকুল ইসলাম (২৬)। অন্যরা বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...