ব্রিটেনে নেতৃত্ব সংকট গভীরতর: সাত বছরে পাঁচ প্রধানমন্ত্রী, স্থিতিশীলতা এখন বড় চ্যালেঞ্জ

প্রকাশঃ

Spread the love

বিবিসি: ব্রিটিশ রাজনীতির গল্পটা বলা যায় কয়েকটি সংখ্যা দিয়ে। মাত্র সাত বছরে পাঁচজন প্রধানমন্ত্রী, কেউই পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। একই সময়ে সাতজন পররাষ্ট্রমন্ত্রী, ছয়জন অর্থমন্ত্রী ও চারজন ক্যাবিনেট সেক্রেটারি বদলেছেন। ডেভিড ক্যামেরন, থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস, রিশি সুনাক, এখন কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিটে সবচেয়ে দীর্ঘস্থায়ী বাসিন্দা হয়তো এখন বিড়াল ল্যারি। এই চিত্রটাই বলে দিচ্ছে, ব্রিটেনে নেতৃত্বের সংকট কতটা গভীর।

সোশ্যাল মিডিয়া ও এমপিদের বিদ্রোহ, নেতৃত্বকে দুর্বল করছে নতুন বাস্তবতা

ইনস্টিটিউট ফর গভর্নমেন্টের প্রধান নির্বাহী হানাহ হোয়াইট মনে করেন, ব্রিটেন অশাসনযোগ্য নয়, কিন্তু একের পর এক সংকটের মুখে রাজনৈতিক দলগুলো দুর্বল নেতৃত্ব উপহার দিয়েছে। ইউকে ইন অ্যা চেঞ্জিং ইউরোপের অধ্যাপক অ্যানান্ড মেনন বলছেন, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সেটাকে কাজে লাগাতে না পারা নেতৃত্বের ব্যর্থতা, কাঠামোগত সমস্যা নয়।

সোশ্যাল মিডিয়াও পরিস্থিতি জটিল করেছে। সাবেক পরামর্শক থিও বার্ট্রাম বলছেন, দেশের সমস্যাগুলো ঠিক করতে ১০ বছর লাগে, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে প্রধানমন্ত্রীর কাছে ১০ বছর নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিনের মধ্যে বিদ্রোহ সংগঠিত হয়ে যায়। স্টিভ বেকার লিখেছেন, মন্ত্রী ও হুইপরা যখন পৌঁছান, সোশ্যাল মিডিয়া তখন আলোচনা শেষ করে ফেলেছে।

image_pdfimage_print

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

0
প্রায় ১৭ দিন ও ৭২ ম্যাচের শ্বাসরুদ্ধকর সব লড়াইয়ের পর শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। ৪৮ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ...

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

0
বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস...

কুমিল্লা নগরীতে হকার উচ্ছেদ অভিযান, ভেঙে ফেলা হলো ভ্যান

0
নগরীর যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে বসা হকারদের...

ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

0
বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ম্যাচটি খেলার অপেক্ষায় রয়েছে কেপ ভার্দে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ বত্রিশের (রাউন্ড অব থার্টি টু) এই ঐতিহাসিক লড়াইয়ের...

জাপানের বিপক্ষে ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই

0
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাতের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। শেষ ৩২-এর এই ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। জয়...