ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশঃ

Spread the love
কে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ। গুণে গুণে অর্ধডজন বল দিলো তাদের জালে। ফলে অপরাজিত থেকেই শিরোপার লড়াইয়ে নামবে বাঘিনীরা। সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ৬-০ গোলে হারায় বাংলাদেশের নারীরা। তুলে নেয় আসরে হ্যাটট্রিক জয়।

ফাইনালে আগেই পা রেখেছিল বাংলাদেশ, নেপাল আর ভারতকে হারিয়ে নিশ্চিত করেছিলো শিরোপার লড়াই। ভুটানের বিপক্ষে ম্যাচটা ছিল শুধুই নিয়মরক্ষার। তবুও ম্যাচটাকে বেশ গুরুত্বের সাথেই নেয় বাঘিনীরা৷ ম্যাচের মাত্র ১৩ মিনিটের মাথায় গোল উৎসবে মাতে বাংলাদেশ। দাপুটে ফুটবল খেলতে থাকা দলকে প্রথ উপলক্ষ এনে দেন সুরভী আকন্দ প্রীতি। তার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ফাতিমা আক্তারের লম্বা ক্রস ধরতে হেড করে বল জালে জড়ান তিনি।
২০ মিনিটের ব্যবধানে স্কোর দ্বিগুণ করেন ফাতিমা। ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। উল্লাস থামার আগেই ফের গোল পায় বাংলাদেশ। ৩৫ মিনিটে কর্নার থেকে ব্যবধান বাড়ান থুইনুই। ফাতিমার কর্নার ধরর হেডে খুঁজে নেন জাল। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও ভুটানের জালে বল পাঠায় বাংলাদেশ। এবার মৌমিতা খাতুনের আড়াআড়ি ক্রসে প্রীতি পা ছোঁয়াতে ব্যর্থ হলে গোলমুখেই পেয়ে যান সাথী। টোকা দিয়ে বাকি কাজ সারেন তিনি।
৬৯ মিনিটে ব্যবধানটা আরো বড় করেন থুইনুই। আগের মিনিটেই তার একটি শট ঠেকিয়ে দেন ভুটান গোলকিপার। তবে এবার আর পারেননি। মৌমিতা খাতুনের ক্রস ধরে দূর পোস্টে জোরালো শট নেন তিনি, বল ভুটান গোলকিপারকে ফাঁকি দিয়ে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০। ৭৭ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন প্রীতি। একক চেষ্টায় তিনজনকে কাটিয়ে পেনাল্টি এরিয়ায় ঢোকে বল জালে জড়ান তিনি। ১০ মার্চ ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...