ভুয়া ওয়েবসাইট চিনবেন যেভাবে

প্রকাশঃ

Spread the love

অনলাইনে প্রতারণার জন্য বিচিত্র ফাঁদ পাতা থাকে। এরমধ্যে অন্যতম ভুয়া ওয়েবসাইট। অজান্তে এসব ওয়েবসাইটে প্রবেশ করলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড গায়েব হতে পারে। এমনকি ব্যাংকের ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডও জালিয়াত চক্রু হাতিয়ে নিতে পারে। তাই ভুয়া ওয়েবসাইট চেনা জরুরি। জানুন কীভাবে ভুয়া ওয়েবসাইট শনাক্ত করবেন।

অনেকেই তথ্য জানার জন্য গুগলে সার্চ দেন। সার্চ রেজাল্টে দেখানে ওয়েবসাইটের লিংকগুলো থেকে যেকোনো একটিতে প্রবেশ করেন। কিন্তু এতে আপনি প্রতারণার শিকার হতে পারেন। ভুয়া ওয়েবসাইটের সাহায্যেই ছড়ানো হয় প্রতারণার জাল। যদিও এই ওয়েবসাইটগুলোকে আসল ওয়েবসাইটের মতোই দেখতে হয়।

অনেকেই আসল বা নকল ওয়েবসাইট চিনতে পারেন না। তখনই তৈরি হয় সমস্যা। তাই তথ্য জানার জন্য কোনও ওয়েবসাইটে ঢোকার আগে ভালভাবে যাচাই করে নিন যে ওয়েবসাইটটি আসল না নকল। ওয়েবসাইট আসল না নকল কীভাবে চিনবেন?

প্রথমে ওয়েবসাইটটিকে ভালভাবে লক্ষ্য় করুন। ওয়েবসাইটে যাওয়ার পর যদি যোগাযোগের ঠিকানা বা ফোন নম্বর, কাস্টমার কেয়ার নম্বর না দেখতে পান তাহলে বুঝবেন সেই ওয়েবসাইটটি ভুয়া।

website‘ডোমেইন নেম’ খুঁটিয়ে দেখুন। যখন একজন ব্যক্তি বা কোম্পানি একটি ওয়েবসাইট তৈরি করে, তখন তাকে একটি অনন্য ‘ডোমেইন নেম’ কিনতে হয়। প্রতিটি ওয়েবসাইটের একটি আলাদা ‘ডোমেইন নেম’ রয়েছে। যদি একটি ওয়েবসাইটের ডোমেইন নেম অন্য ওয়েবসাইটের মতো হয়,তাহলে বুঝবেন যে এই ওয়েবসাইটগুলোর মধ্যে একটি ভুয়া বিষয় রয়েছে। সেক্ষেত্রে কোম্পানি সম্পর্কিত সব তথ্য ভুয়া ওয়েবসাইটে থাকবে না।

অনলাইন জিনিস কেনার সময় ই-কমার্স সাইটে খেয়াল রাখবেন। কোনও জিনিস অনলাইন কেনার আগে ভালো করে রিটার্ন পলিসি পরে নিন। কী কী পেমেন্ট অপশন আছে দেখুন। কোনও ওয়েবসাইট কবে তৈরি হয়েছে তা জানতে হলে আগে ইন্টারনেটে যাচাই করে নিন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...