ভূঁইফোড় অনলাইন চিহ্নিত করার কাজ চলছে: তথ্যমন্ত্রী

প্রকাশঃ

Spread the love

ঢাকা:

যেসব অনলাইন সংবাদপত্র সত্যিকার অর্থে ভালো সংবাদ পরিবেশন করে আজকের দুনিয়ার বাস্তবতায় সেগুলোর প্রয়োজন আছে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সম্প্রচার নীতিমালার আলোকে অনলাইনের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করলে ভূঁইফোড়গুলো বন্ধ হয়ে যাবে।

শনিবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবম সংবাদপত্র ওয়েজ বোর্ড সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী।

ওয়েব বোর্ড বাস্তবায়নে পুনর্গঠিত কমিটির প্রধান এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় তথ্যমন্ত্রী ছাড়াও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ অংশ নেন।

এছাড়াও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) নেতারা উপস্থিত ছিলেন।

অনেক ভূঁইফোড় অনলাইন মিডিয়ার জন্য সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে আপনাদের কী ব্যবস্থা থাকবে? এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘চিহ্নিত করছি।’

আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, অনলাইন নিয়ে আমি শুরু থেকেই বলেছি, কিছু অনলাইন আছে যেগুলো সত্যিকার অর্থে ভালো সংবাদ পরিবেশন করে। যেগুলোর প্রয়োজন আছে। অনলাইনের অবশ্যই প্রয়োজন আছে। এটা আজকের পৃথিবীর বাস্তবতা।

‘কিন্তু কিছু ভূঁইফোড় অনলাইন আছে যারা আসলে সত্য সংবাদের চেয়ে প্রোপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত। এগুলোকে আমরা চিহ্নিত করে, সম্প্রচার নীতিমালা যখন হবে এগুলোর রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সম্প্রচার নীতিমালার আলোকে আমরা এগুলোর রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে যেগুলো ভূঁইফোড় তখন সেগুলো অটোমেটিক্যালি ফেইস আউট হয়ে যাবে। এ ব্যাপারে কাজ চলছে এবং সহসা আমরা এটা করবো।’

অনেক সময় নাম স্বর্বস্ব পত্রিকার নামে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করতে দেখা যায়- এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আজকে এ বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো আমরা রিভাইস করবো

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...