মাত্র এক সেকেন্ডে চার্জ হবে স্মার্টফোনে!

প্রকাশঃ

Spread the love

একটা সময় স্মার্টফোনের ব্যাটারি চার্জ হতে ৪-৫ ঘণ্টা সময় লাগতো। এখনকার ফাস্ট চার্জিঙ ফোনগুলো ১-২ ঘণ্টায় চার্জ হয়। কিন্তু অপো ইঞ্জিনিয়ারদের দাবি ভবিষ্যতে মাত্র ১ সেকেন্ডে স্মার্টফোন চার্জ হওয়া সম্ভব হবে।

ফাস্ট চার্জিংয়ের ভবিষ্যত কী?

টেকরাডার ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে অপোর চার্জিং টেকনোলজি ল্যাবের প্রধান এডওয়ার্ড টিয়ান জানিয়েছেন, ‘ফাস্ট চার্জিং দুনিয়ার একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমার কাজ সব বাধাকে অতিক্রম করা।

যতদিন না পর্যন্ত ১ সেকেন্ডে ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হচ্ছে ততদিন প্রযুক্তির উন্নতিতে আমাদের গবেষণা চলবে।’

তিনি জানান, ‘চার্জিং স্পিড বাড়ানো সবথেকে চ্যালেঞ্জিং বিষয় নয়, তবে গ্রাহককে ভালো ফাস্ট চার্জিং অভিজ্ঞতা দেওয়ার জন্য আরও অনেক বিষয়ে নজর দিতে হয়। সুরক্ষা ও চার্জিংয়ের সময় সঠিক তাপমাত্রা বজায় রাখা সবথেকে কঠিন বিষয়গুলোর মধ্যে অন্যতম। এছাড়াও ব্যাটারির আয়ু ও চার্জারের আকারের দিকেও বিশেষ নজর দিতে হয়।

ফাস্ট চার্জিং কতটা সুরক্ষিত?

অনেকেই বলেন ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করলে তা ব্যাটারির দীর্ঘায়ুর পথে বাধা হয়ে দাঁড়ায়। এছাড়াও দ্রুত ব্যাটারি চার্জ করলে কমে ব্যাক আপের সময়। এই কথাকে পুরপুরি খারিজ করে দেননি টিয়ান বলেন, ‘ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করতে সেলের ভিতরে সি রেট বেশি থাকতে হবে। যা এনার্জি ডেনসিটি কমিয়ে দেয়।’ তিনি আরও বলেন, ‘ভালো ব্যাটারি ব্যাক আপ পেলে তবেই ফাস্ট চার্জিংয়ের সঠিক মানে দাঁড়ায়।’

ফোন চার্জ করার সঠিক উপায় কী?

ফোন চার্জিংয়ের সঠিক পদ্ধতি কী? উত্তরে টিয়ান জানিয়েছেন, ‘কিছু ব্যবহারকারী ফোন গরম হলের তা ব্যবহার চালিয়ে যান। এছাড়াও কিছু গ্রাহক ১০০ অথবা ০ শতাংশতে দীর্ঘক্ষণ রেখে দেন ব্যাটারি।যা ব্যাটারির আয়ু উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।’ অর্থাৎ ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চার্জার খুলে নেওয়া উচিত। একই সঙ্গে ফোনের ব্যাটারি কখনই শেষ করা উচিত নয়।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...