মাথাঢাকা শীতের পোশাকে সেলফি

প্রকাশঃ

Spread the love

কুয়াশার চাদরে আবৃত রমনা পার্ক। বিভিন্ন গাছগাছালির মধ্যে ছোট ছোট দলে শরীরচর্চায় ব্যস্ত কিছু মানুষ। কাঠবিড়ালি ও শালিকের খুনসুটি চলছে ঘাসের মধ্যে। হঠাৎ চোখ পড়ে বড় বড় গাছের মধ্যে ছোট একটি মাঠের মতো জায়গার।

একটি ছেলে ও মেয়ে বসে আছে। হাতের ব্যাগ দুটি ঘাসের ওপর রাখা। দুজনেই শীতের পোশাক হুডি পরেছেন।

শীতের হুডি পরবেন, এটার মধ্যে আবার বিশেষ কী আছে ভাবছেন? হুমম বিশেষ হচ্ছে, দুজনের পরনের হুডিগুলো একটু ভিন্ন রকম নকশার। জিপারটি নিচ থেকে ওপরের দিকে টেনে গলা পেরিয়ে মাথা পর্যন্ত ঢেকে যায়।

একজন পরেছেন সাদা রঙের হুডি, অন্যজন কালো রঙের। দুজনেই মাথা পর্যন্ত ঢেকে দিল। ছেলেটি মুঠোফোন বের করে তা সেলফিতে ধারণ করল।

সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাটিও মুহূর্তটি ধারণ করে ফেলল। বুঝতে অসুবিধা হলো না যে শীতের পোশাকের অন্য রকম উপস্থাপনের জন্য নিজেদের ছবি তুলছিলেন তাঁরা দুজন। পরমুহূর্তে কাছে গিয়ে ছবি তোলার বিষয়ে সম্মতিটি নিয়ে নিই।

শীতের এ বিশেষ ধরনের পোশাকটির নাম স্পাইডার হুডি। ফেসবুকভিত্তিক শপ ক্লথিংস (‘ClothinX’) থেকে কেনা হয়েছে। একেকটির দাম পড়েছে ৯৫০ টাকা। জানলাম তাঁদের কাছ থেকেই।

আগ্রহ নিয়ে পেজটির অনলাইনে ঢুকলাম। দেখা গেল, বিভিন্ন বয়সীদের জন্য এই পোশাক পাওয়া যাচ্ছে। তবে এটা ঠিক মুখঢাকা শীতপোশাকের এই ভিন্নতার কারণে ক্যামেরায় হঠাৎ ক্লিক করতে উৎসাহিত হয়েছিলাম।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...