রাজধানীতে শীতের দাপট

প্রকাশঃ

Spread the love

সারা দিনে সূর্যের দেখা নেই। কুয়াশায় ঢেকে আছে চারপাশ। সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় রাজধানীতে শীতে মানুষের কষ্ট বেড়েছে। এর মধ্যে জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী মানুষেরা বেশি কষ্ট পাচ্ছেন। রাজধানীতে আজ শুক্রবার শীতের মধ্যে জনজীবন নিয়ে সাজানো হলো এই ছবির গল্প।

দেশের বিভিন্ন স্থানে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র শীত সামলে নিতে হিমশিম খাচ্ছে প্রাণিকুলও। পশুপাখিগুলো শীতে জবুথবু হয়ে বসে আছে

কুয়াশাচ্ছন্ন ভোরে মায়ের কাঁধে মাথা রেখে প্রশান্তির ঘুমে গরম কাপড়ে মোড়ানো শিশুটি

ঘন কুয়াশার মাঝে বুড়িগঙ্গা নদীতে নৌযান চালাতে বেগ পেতে হচ্ছে মাঝিদের

ঘন কুয়াশার কারণে সকালে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের আবদুল্লাহপুর এলাকায়,

ঘন কুয়াশায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ডিজিটাল বোর্ডে সচেতনতামূলক নির্দেশনা নিয়ে টহলরত হাইওয়ে পুলিশের গাড়ি। গতকাল রাতে কুয়াশার কারণে এই সড়কে দুর্ঘটনায় চারজন নিহত হয়। ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুর এলাকায়,

কনকনে শীতের মধ্যে জাতীয় চিড়িয়াখানায় অভিভাবকের সঙ্গে গরম কাপড়ে মোড়ানো শিশু।

আইসিডিডিআরবি হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুকে সেবাশুশ্রূষা দিচ্ছেন এক অভিভাবক। মহাখালী,

এই শীতের মধ্যে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকেরা আসছেন রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি হাসপাতালে। সেখানে প্রতিদিন গড়ে প্রায় ৬৭৫ রোগী আসছে। চিকিৎসক-নার্সরা ব্যস্ত শিশুদের চিকিৎসা দিতে। মহাখালী,

image_pdfimage_print

সর্বশেষ

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ছয়টা...