মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান: দুলু

প্রকাশঃ

Spread the love

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের জন্যই আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ পেয়েছি। তিনি বলেন, আওয়ামী লীগে বড় কোনো মুক্তিযোদ্ধা ছিল না। তারা শুধু মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশ শাসন করেছে।

দুলু বলেন, শেখ মুজিব নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। মুক্তিযুদ্ধে শেখ হাসিনার কোনো অবদান ছিল না। বরং শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকারের কাছ থেকে ভাতা নিয়েছিল। মুক্তিযুদ্ধের কোনো সেক্টর কমান্ডার আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ছিল না। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত কোনো বীরপ্রতীক, বীরউত্তম বা বীরবিক্রমও আওয়ামী লীগে নেই। এসবই ছিল বিএনপির এবং কিছু অরাজনৈতিক। তাই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই। তারা শুধু চেতনা বিক্রি করে দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে।

বুধবার বেলা ১১টার দিকে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও স্বীকৃতি বিএনপি সরকারই প্রথম দিয়েছে। আবার বিএনপি সরকারই প্রথম মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া শুরু করেছিল। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ৩১ দফায় বিষয়টি পরিষ্কারভাবে বলেছেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের নাটোর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার ফরিদ হোসেন, হাবিবুল ইসলাম আকন্দ হেলাল, আবুল কালাম আজাদ, সেকেন্দার আলী রোজ, জমশেদ আলী, গোলাম রসুল, নঈম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...