যৌতুক না পেয়ে লক্ষ্মীপুরে গৃহবধূর চুল কেটে নির্যাতন

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে জেসমিন আক্তার নামের এক গৃহবধূকে চুল কেটে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গোছে।

তার স্বামী লোকমান হোসেন ও শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন হাসপাতালে চিকিৎসাধীন জেসমিন।

এর আগে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের সমাজপুর গ্রামে শশুর বাড়িতে নির্যাতনের শিকার হন ওই গৃহবধূ।
জেনমিন আরো জানান, একবছর পূর্বে মান্দারী ইউনিয়নের সমাজপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে লোকমান হোসেনের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক দাবিতে বিভিন্ন সময়ে শাররিক ও মানসিক নির্যাতন করে আসছে স্বামী ও শশুর পরিবারের লোকজন। একবার ১লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছে। এখন আরো ১ লাখ টাকা চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করলে চুল কেটে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করে স্বামী লোকমান, ননদ তারা বেগম ও শাশুড়ি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, চুল কেটে ও মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টার পর জেসমিন হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলছে এখন আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সদর) মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি সম্পর্কে অবহিত নন তিনি, তবে এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...