রসিক নির্বাচনের ফল বর্জন করলো বিএনপি

প্রকাশঃ

Spread the love

রংপুর : রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফল বর্জন করেছে বিএনপি।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে শহরের গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মনোনীত প্রার্থী কাওসার জামান বাবলা।
কাওসার জামান বাবলা অভিযোগ করে বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় নাই। এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
আমার বিজয় নিশ্চিত ছিল। কিন্তু ষড়যন্ত্র করে আমাকে হারানো হয়েছে। ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে উল্লেখ করে তিনি বলেন, সিটির বিভিন্ন মহল্লায় আমার জনপ্রিয়তা ছিল।একজোট হয়ে ষড়যন্ত্র করে আমাকে হারানো হলো।
‘কি কারণে ফলাফল বর্জন করলেন?’-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটির ৩৩ নম্বর ওয়ার্ডের বকশি কেন্দ্রে দিনের বেলা সিল-স্বাক্ষরবিহীন ব্যালট পেপার পাওয়া গেছে। এর মানে কি হতে পারে?আমার কর্মী ও তাদের পরিবারের ৬০ হাজারেরও বেশি ভোট রয়েছে। কিন্তু ফলাফলে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। এছাড়াও ২০১২ সালের নির্বাচনে দলীয় প্রতীকের বাইরে থেকে নির্বাচন করে এর চেয়েও বেশি ভোট পেয়েছি। এবার দলীয় প্রতীকে নির্বাচন করে যেখানে আরও বেশি ভোট পাওয়ার কথা সেখানে উল্টোটা হয়ে গেল। এসবকিছুই প্রমাণ করে নির্বাচনে কারচুপি হয়েছে।
এ সময় জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি রইস আহমেদ, মহানগর বিএনপির সেক্রেটারি শহিদুল ইসলাম মিজু, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

সর্বশেষ

উরুগুয়েতে আর্জেন্টাইন ক্লাব সমর্থকদের ওপর গুলি

0
মন্তেভিদিওতে নাসিওনালের বিপক্ষে জয়ের পর আনন্দোল্লাস করে বাসে করে ফিরছিলেন। সমর্থকরা যখন শহরের রুটওয়ানে দিয়ে কোলোনিয়ার দিকে যাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে।   কনমেবল সুদামেরিকানা ২০২৬...

ইরানের হামলায় জর্ডানে একাধিক ড্রোনসহ মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

0
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র...

নজরুলকে দল থেকে ‘শাস্তি’, এমপি পদের কী হবে?

0
দলের বহিষ্কারাদেশে বলা হয়েছে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে গঠনতন্ত্রের ৬২...

একইসঙ্গে ভারত-চীনকে কাছে টানছে বাংলাদেশ : বিবিসির রিপোর্ট

0
প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টার মাঝেই ধাবমান অর্থনীতিকে চাঙ্গা করতে চীনের বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব অর্জনে সচেষ্ট...

আজ কেন নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

0
কিছু ম্যাচ থাকে, যার গল্প পরিসংখ্যানের খাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতে। পরিসংখ্যান শুধু সংখ্যা দেখায়, স্মৃতিতে বেঁচে থাকে ইতিহাস। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সঙ্গে জড়িয়ে...