রামগঞ্জে ছাত্রলীগ নেতা রহমত উল্যাহর দাফন সম্পন্ন

প্রকাশঃ

Spread the love

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সর্বস্তরের মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সৌদি প্রবাসী মোঃ রহমত উল্যাহ পাটোয়ারী।

৪নভেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে শত শত মানুষের উপস্থিতিতে জানাজা শেষে অশ্রুসিক্ত চিরবিদায়ের মধ্য দিয়ে পৌরসভার সাতারপাড়া হাসানআলী পাটোয়ারী বাড়ির নিজ পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

রামগঞ্জ সরকারি কলেজ মাঠ মুখরিত হয় শোকাহত মুসল্লিদের পদভারে।

চোখে অশ্রু আর নীরব বেদনা নিয়ে মানুষ অংশ নিলেন রহমত উল্যাহ পাটোয়ারীর নামাজে জানাজায়। জানাজা শেষে মানুষ ছুটেন তার কফিনের দিকে। নিথর দেহে কফিনবন্দি রহমত উল্যাহকে দেখতে ভীড় জমান সর্বস্তের মানুষ। মরহুমের নিজ এলাকা নন্দনপুর, সাতারপাড়াসহ রামগঞ্জ উপজেলা ও আশপাশের এলাকার মানুষ কাঁদছে নীরবে, তারা স্তব্ধ রহমত উল্যাহর অকাল মৃত্যুতে। সবার মুখে একই কথা। মরহুম রহমত উল্যাহ যখন যাকে যেখানেই দেখতেন, সালাম দিতেন এবং হাসিমুখে করে কথা বলতেন।

জানা যায়, সৌদি আরবে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর২০২২) ফুটবল খেলার সময় হঠাৎ বুকে ব্যাথা উঠে রহমত উল্যাহ পাটোয়ারীর। পরবর্তীতে হসপিটালে নেওয়ার পর ডাক্তার জানায় সে স্টোক করে মারা গেছে। তার মৃত্যুর ১ মাস ৫ দিন পর ৩নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মরহুম রহমত উল্যাহর লাশ এসে পৌঁছায়।
মরহুম রহমত উল্যাহর বড় ভাই সাংবাদিক মোঃ রাজু হোসেন জানান, ভাইয়ের এ অকাল মৃত্যুতে তাদের পরিবারে চরম শোকের ছায়া নেমে আসে। তার এই মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেনা রহমতের পরিবার। তিনি তার ভাইয়ের জন্য সবার নিকট দোয়া কামনা করেন।

মরহুম রহমত উল্যাহর ২ বছরের ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...