রামগঞ্জে বিঘা মাদ্রাসার ভবন উদ্ভোধন

প্রকাশঃ

Spread the love

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড আনোয়ার হোসেন খান বলেছেন, বিগত ১০ বছরে বাংলাদেশের উন্নয়ন হয়েছে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন গ্রামে-গঞ্জে স্কুল-মাদ্রাসা খুবই জরাজীর্ণ অবস্থায় ছিলো। এখন আর জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান নেই। দেশের কল্যাণে আত্মনির্ভরশীল নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ জনগণের সরকার, জনগণকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাচ্ছে এবং যাবে।

তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলার উন্নতি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কারণেই বাংলার জনগণ আওয়ামী লীগকে বার বার চায়। যেই সব মানুষ দেশের মানুষের ভবিষ্যত পরিকল্পনাকে ব্যাহত করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন আনোয়ার খান এমপি।

১৭(ডিসেম্বর)শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিঘা আহমদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ১কোটি ২২ লাখ ৩৯হাজর টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার খান এমপি এসব কথা বলেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আখতার হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক উপাধক্ষ্য মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সূফী, গোলাম রুসুল, জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ শামছু, পৌর কাউন্সিলর মামুনুর রশীদ, ১নং কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লাসহ উপজেলার ভিবিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...