রামগঞ্জে সাংবাদিকের বসতঘরে চুরি

প্রকাশঃ

Spread the love

 

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জে আবু তাহের নামে এক সাংবাদিকের বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ঘরে থাকা ল্যাপটপ, ৬টি মোবাইলফোন,স্বর্নলংকার, প্রয়োজনীয় আসবাবপত্র ও নগদ টাকা সহ দেড় লাখ টাকার মালামাল চুরি হয় বলে দাবী ওই পরিবারের। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। সাংবাদিক আবু তাহের ওই গ্রামের আবদুর লতিফের ছেলে ও জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি। সাংবাদিক তাহের জানান, রাত আড়াইটার দিকে সবাই ঘুমিয়ে গেলে ঘরের পেচনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দুদর্ষ চোরের দল। সবাই ঘুমে থাকার সুযোগে ঘরে থাকা একটি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন,স্বর্নালংকার ও নগদ অর্থসহ দেড় লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায় চোরের দল। পরে সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের সব এলোমেলো। চুরি হয়ে গেছে সব। এ ঘটনায় চোরদের গ্রেফতার ও চুরিকৃত মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্থ পরিবার। রামগঞ্জ থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাফর আহমেদ জানান, চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ সাংবাদিক পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...