রামগঞ্জে স্বপ্নচূড়া ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ

Spread the love

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও হুডি বিতরন করছে আলোচিত সামাজিক সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশন।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রামগঞ্জ পৌরসভার চতলা আউগানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ৪ শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।

সংগঠনের সভাপতি মাহাবুব রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উপদেষ্টা ও ৫নং চন্ডীপুর ইউপি চেয়ারম্যান শ্যামছুল ইসলাম সুমন, উপদেষ্টা ও পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সুমন, উপদেষ্টা ও রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেন, উপদেষ্টা ও উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মাসুম, উপদেষ্টা ও রামগঞ্জ প্রেসক্লাবের প্রচার- প্রকাশনা সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম কবির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আরমান রাসেল, ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান সৌরভ, রিপন হোসেন, সোহেল আহম্মেদ, সহ- সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ইয়াছিন আরাফাত জীবন, মোঃ শাওন হাসনাত, কোষাধ্যক্ষ কাজী রাব্বানী, সহ কোষাধ্যক্ষ মিল্লাদ হোসেন, প্রচার সম্পাদক কাজী আশরাফ, সহ-প্রচার সম্পাদক ফারহান আহম্মেদ ফাহাদ, সমাজসেবা সম্পাদক শেখ মাকসুদ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক সালমান মাহামুদ, দপ্তর সম্পাদক এনায়েত হোসেন, সহ-দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, ক্রীড়া সম্পাদক জহির কাজী, সহ-ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন।
কার্যনির্বাহী সদস্য তসলিম মোল্লা, কামাল হোসেন, রাজু হোসেন,গোলাম মোস্তফা, ইমন হোসেন, কামাল হোসেন, ওমায়ের বিন সাত্তার, আবদুল আজিজ।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারী মাসে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সংগঠনটি এ পর্যন্ত বিভিন্ন রোগীদের বিনা মূল্যে রক্ত প্রদান, বিভিন্ন স্থানে ফ্রি ব্লাড গ্রুপিং, ক্যান্সারে আক্রান্ত রোগীদেরকে ফ্রিতে ঔষধ প্রদান, গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা সরঞ্জাম বিতরনসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
এছাড়াও করোনা কালীন বিনামূল্যে মাক্স বিতরণ, গরীব ও অসহায় ব্যক্তিদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণসহ বিভিন্ন সময়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করেছে সংগঠনটি।
এছাড়াও সমাজের আরো অন্যান্য উন্নয়নমূলক কাজে এবং সমাজের উপকার হবে এই ধরনের কাজের সাথে সব সময় সম্পৃক্ত রয়েছে, স্বপ্নচূড়া ফাউন্ডেশন।

image_pdfimage_print

সর্বশেষ

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...

কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার

0
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঝড়ের কারণে বাড়িঘরের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার...