লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল বাশার (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আব্দুল মুকিত সোহেল (৪২)। শনিবার (০৯ মার্চ) সকালে উপজেলার রামদয়াল উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার চর আলগী ইউনিয়নের বাসিন্দা নুরুল হকের ছেলে। নিহতের ছেলে আবুল হাসনাত শওকত জানান, রামদয়াল বাজারের উত্তর পাশে আমাদের একখন্ড জমিতে স্থানীয় প্রভাবশালী জাবেদ আমিন রাসেল অস্ত্রশস্ত্রসহ লোকজন নিয়ে মাটি ভরাট করতে যায়। এসময় আমার বাবা ও ভাই বাধা দেয়। তখন তাদের হামলা ও কিল-ঘুষিতে আমার বাবার মৃত্যু হয়, ভাই গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে দু’পক্ষের ধাওয়া-পাল্টা-ধাওয়া ঘটনা ঘটে। এসময় ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবুল বাশার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর বিষয় নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রামগতিতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত
প্রকাশঃ
সর্বশেষ
অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন।
এ...
প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...
ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন।
মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...
ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...
হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান।
বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...








