রামগতির মেঘনায় ১২দিন ধরে ডুবে আছে পাথর বোঝাই জাহাজ

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতেডুবে যাওয়া পাথর বোঝাই জাহাজ ১২দিনেও উদ্ধার হয়নি।

শনিবার (১৮ নভেম্বর) সকাল পর্যন্ত জাহাজটি উদ্ধার করা যায়নি বলে নিশ্চিত করেছেন এসটিসি শিপিং লাইন্স লিমিটেডের মহা-ব্যবস্থাপক (অপারেশন) মো. লোকমান হোসেন।

এর আগে গত ৬ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রামগতির মেঘনা নদীর বয়ারচর এলাকায় দেড় কোটি টাকার পাথর নিয়ে এসটিসি শিপিং লাইন্স লিমিটেডে’রজাহাজ এম ভি আলোর মিছিল (এম ১৩০৮৭) ডুবে যায়। এঘটনায় পরের দিন ৭ নভেম্বর মঙ্গলবার রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার নম্বর-২৫২।

জাহাজটি উদ্ধার করা না গেলে ৫ থেকে ৬ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন কতৃপক্ষ।

পুলিশ ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ৫ নভেম্বর রোববার চট্টগ্রামের পতেঙ্গা থেকে দুই হাজার মে. টন বিদেশী পাথর নিয়ে জাহাজটি নারায়নগঞ্জের পাগলার উদ্দেশ্যে রওনা দেয়। পথে রামগতির বয়ারচর এলাকায় পৌঁছলে জাহাজটি পাথর নিয়ে ডুবে আটকা পড়ে। অনেক চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি। এসময় ভাটায় নদীতে পানি কমে যায়। পর্যাপ্ত পানি না থাকায় পাথরের ওজনে জাহাজের মাঝ অংশ পেটে যায়। এতে ভিতরে পানি ঢুকে পড়ে। যে কারণে জাহাজটি উদ্ধার করা অশ্চিত হয়ে পড়ে।

এসটিসি শিপিং লাইন্স লিমিটেডে’র এম ডি ইঞ্জিনিয়রমোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতিতে জাহাজটি উদ্ধারের সক্ষমতা নেই। এতে প্রায় প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হবে। কেটে উদ্ধার করতেগেলেও প্রায় ১ কোটি টাকা খরচ লাগবে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।

image_pdfimage_print

সর্বশেষ

বিয়ের পাত্রী না পেয়ে প্রাণ দিলেন ২৯ জন

0
ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছরের প্রথম ছয় মাসে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ২৯ জনের আত্মহত্যার...

ফের ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলার হুমকি ট্রাম্পের

0
ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র...

তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

0
নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়,...

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ২

0
বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার দেশটির লা পাজ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার...

কেরালায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ শিক্ষার্থী

0
ভারতের কেরালার ত্রিশূর জেলায় মহাসড়কের পাশে ‘অবৈধভাবে’ পার্ক করে রাখা একটি লরির পেছনে গাড়ির ধাক্কায় তামিলনাড়ুর দিন্দিগুলের আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে...