রামগতি ও কমলনগর উপজেলা নির্বাচনে ২৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

প্রকাশঃ

Spread the love

 

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতি- কমলনগরে উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৭ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুজ্জামান ভুঁইয়া তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এর মধ্যে কমলনগর উপজেলায় ১৬ জন এবং রামগতি উপজেলায় ১১ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পান।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কমলনগরে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। একই সময়ে রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন রয়েছে।
কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার (নৌকা), উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী (দোয়াত-কলম), কেন্দ্রীয় শ্রমিক লীগের সদস্য এ্যাডভোকেট আনোয়ারুল হক (কাপ-পিরিচ), জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আবদুর রহমান দিদার (হেলিকপ্টার), বাংলাদেশের জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আবদুর রাজ্জাক চৌধুরী (ঘোড়া), উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আহসান উল্যাহ হিরন (আনারস) ও সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আমিন অপি (মোটরসাইকেল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সাগর (টিয়াপাখি) কেন্দ্রীয় ওলামা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল ইস্রাফির (মাইক), উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হক মিয়া (চশমা), যুবলীগ নেতা আলাউদ্দিন সবুজ (তালা) ও জাহিদুল ইসলাম রনি (টিউবওয়েল) প্রতীক পান।
নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মহিলা যুব মহিলা লীগ নেত্রী শারমিন জাহান অরিন (হাঁস) মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদা আক্তার সুমি (কলস), মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহাদ আক্তার শাহিদা (সেলাই মেশিন) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

অন্যদিকে রামগতিতে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান চেয়ারম্যান আবদুল ওয়াহেদ (নৌকা), শরাফ উদ্দিন সোহেল আজাদ (কাপপিরিচ), মোহাং হারুনুর রশিদ মোল্লা(আনারস) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

 

image_pdfimage_print

সর্বশেষ

চীন-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে আশাবাদী ইয়াও ওয়েন

0
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম, জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিস্তা মহাপরিকল্পনা এবং চীন-বাংলাদেশ...

হাসপাতালের বেডে রোগীর মাথায় পড়ল অক্সিজেন সিলিন্ডার, সঙ্গে সঙ্গেই মৃত্যু

0
নিহতের স্বজনদের অভিযোগ, শারীরিক অসুস্থতার কারণে দুই দিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী...

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

0
ভিডিও বার্তার শুরুতে প্রধানমন্ত্রী দেশবাসীকে সালাম জানিয়ে বলেন, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের...

প্ল্যান্ট অচল রেখে মাসে কোটি টাকার অক্সিজেন কিনছে সরকারি হাসপাতাল

0
শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্টগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। অথচ সরকারি হাসপাতালগুলোকে প্রতি মাসে বেসরকারি দুই কোম্পানির কাছ থেকে...

ভাঙ্গায় আগুনে তিন দোকান পুড়ে ছাই

0
হরিরহাট বণিক সমিতির সভাপতি মো. মোস্তফা মাতুব্বর জানান, রাত ১০ টার দিকে হঠাৎ করেই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। বাজারের...