রাশিয়ার সঙ্গে একা লড়ার শক্তি ইউরোপের নেই: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রকাশঃ

Spread the love

যুক্তরাষ্ট্রকে ছাড়া রাশিয়ার বিরুদ্ধে একা লড়ার শক্তি ইউরোপের নেই। ইউরোপকে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হবে।

অস্ট্রেলিয়া সফরকালে শুক্রবার সিডনির লোয়ি ইনস্টিটিউটে দেওয়া এক বক্তৃতায় এই মন্তব্য করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন।

ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আমাদের নিশ্চিত হওয়া উচিত যে, আমরা আরও শক্তিশালী হবো। আমি নির্মম একটি সত্যি কথা বলতে চাই যে, ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্র ছাড়া আমরা সমস্যায় পড়ে যাব।’ খবর এএফপি ,গার্ডিয়ানের।
রাশিয়ার লাগাম টেনে ধরার জন্য চীনের দায়িত্ব সম্পর্কে এক প্রশ্নের উত্তরে সানা মারিন বলেন, ‘চীন এই ব্যাপারে একটি ভূমিকা পালন করতে পারে। কিন্তু আমাদের শুধু এটির ওপর নির্ভর করা উচিত হবে না।’

৩৭ বছর বয়সি ফিনিশ প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘যুদ্ধে জয়ের জন্য যা কিছু দরকার তার সবকিছু ইউক্রেনকে দিতে হবে। রাশিয়ার অগ্রগতি প্রতিরোধ করতে প্রয়োজনীয় অস্ত্র, অর্থ এবং মানবিক সহায়তা কিয়েভকে সরবরাহ করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অগ্রণী ভূমিকা পালন করেছে।’

সানা মারিন বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে, ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে আমরা সেই ক্ষমতা অর্জন করতে পারছি। এবং নিশ্চিত করতে হবে যে, আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পারি।

পুতিনের সঙ্গে বৈঠক হচ্ছে না বাইডেনের : ইউক্রেনে সামরিক অভিযান বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু প্রস্তাবে সাড়া না দিয়ে উলটো শর্ত জুড়ে দেন পুতিন।

image_pdfimage_print

সর্বশেষ

অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: এটিএম আজহারুল

0
তারাগঞ্জ কামিল মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ...

প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা

0
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এক মাস মেয়াদ পূর্ণ হলো। এই অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা করেছেন প্রধানমন্ত্রী।...

ছেলের ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি: মার্কিন গোয়েন্দা তথ্য

0
খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন। মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের...

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

0
লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার...

হরমুজ প্রণালী দিয়ে চলাচলে অনুমতি লাগবে: ইরান

0
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে হলে সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাতে বার্তা...