রায়পুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুরের রায়পুরে মোটর সাইকেলের ধাক্কায় মুনছুর আহমেদ (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা তিনতরুণ আহত হয়।
রোববার (১৭ ডিসেম্বর) বিকালে রায়পুর-হায়দরগঞ্জসড়কের মিজির স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দসহ কিছু আলামত উদ্ধার করেছে।
নিহত মুনছুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পের হাটের বালুধুম এলাকার মৃত আবুল হাশেমের ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মুনছুর আহমেদ সড়কের পাশেবসে ছিলেন। এসময় বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কাদেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটর সাইকেলে থাকা চরপক্ষী গ্রামের রাছেল, তারেক ও সজিব আহত হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মানবলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল জব্দ ও রক্তমাখাজামাসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...