রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আহ্বান খালেদার

প্রকাশঃ

Spread the love

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সহায়তা দিতে সোমবার বেলা ১টায় ময়নারঘোনা ক্যাম্পে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এসময় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

খালেদা জিয়া বলেন, বাংলাদেশ ছোট ও দরিদ্র দেশ। আমাদের হৃদয় আছে বলে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। দেশের বিভিন্ন এনজিও সংস্থাগুলো তাদের পাশে দাঁড়িয়েছে। তবে তাদের স্থায়ী ভাবে আমাদের পক্ষে রাখা সম্ভব নয়।

এর আগে, সকাল ১১ টা ২০ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতাদের নিয়ে কক্সবাজার সার্কিট হাউজ থেকে বের হন খালেদা জিয়া।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে গত শনিবার সকালে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা যোগ দেন।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...