লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ লাদেন বাহিনীর সদস্য গ্রেফতার

প্রকাশঃ

Spread the love

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের স্থানীয় সন্ত্রাসী লাদেন বাহিনীর সদস্য হত্যাসহ একাধিক মামলার আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৩ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২টি একনলা বন্দুক, ১টি দোনলা বন্দুক ও ১৮ রাউন্ডগুলি উদ্ধার করা হয়। জাহাঙ্গীর বালাইশপুর গ্রামের শাহ আলমের ছেলে ও সম্প্রতি গোলাগুলিতে নিহত সন্ত্রাসী লাদেন বাহিনীর সদস্য। চন্দ্রগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুল জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকার একটি বাগান থেকে বস্তা ভর্তি অবস্থায় ৩টি বন্দুক, ১২ রাউন্ড লাইফেলের ও ৬ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। সন্ত্রাসী জাহাঙ্গীর হত্যাসহ একাধিক মামলা আসামি। তার অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

image_pdfimage_print

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

0
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সরবরাহে বড় ধরনের বিঘ্নের...

এক দশক পর মিশরে শি জিনপিং

0
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করছে দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এক দশক পর মিশরে সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট...

এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

0
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক বিভিন্ন কাজে মনোযোগ দেওয়ার পাশাপাশি নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে...

হামাসের অস্ত্র ত্যাগের ঘোষণায় বিপাকে নেতানিয়াহু

0
গাজায় হামাসের অস্ত্র ত্যাগের ঐতিহাসিক ঘোষণা ইসরায়েলি রাজনীতি ও কূটনীতিতে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলাইয়ের শেষভাগে হামাসসহ সাতটি ফিলিস্তিনি দল আকস্মিকভাবে ঘোষণা দেয়,...